কোরআনে নবীজির পবিত্রতার ঘোষণা

  • ডেস্ক
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২০ ১২:২৮:০০
  • কপি লিঙ্ক

মহানবী (সা.) মানবজাতির জন্য আল্লাহর সর্বশেষ প্রেরিত পুরুষ। আল্লাহ তাঁকে সর্বোত্তম শিক্ষক ও আদর্শ মানব হিসেবে প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রাসুলের মধ্যে আছে উত্তম আদর্শ।’ (সুরা : আহজাব, আয়াত : ২১)

আল্লামা ইবনে কাসির (রহ.) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, ‘আয়াতটি মহানবী (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ তথা তাঁর কথা, কাজ ও অবস্থার অনুসরণ বিষয়ক একটি মূলনীতি। মানবজাতির জন্য মহানবী (সা.)-এর আগমন আল্লাহর বিশেষ দান, অনেক বড় অনুগ্রহ এবং স্পষ্টত উপহার। এ সম্পর্কে আল্লাহ বলেছেন, ‘আল্লাহ মুমিনের ওপর অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্যে তাদের থেকে নবী প্রেরণ করেছেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৬৪)

কবি হাসসান বিন সাবিত (রা.)-এর কবিতায় রাসুলুল্লাহ (সা.)-এর সামগ্রিক পবিত্রতা ও সমকালীন বিশ্বাসের ধারণা পাওয়া যায়। তিনি বলেন, ‘আমার চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে কখনো দেখেনি/আপনার চেয়ে উত্তম কাউকে তার মা জন্ম দেয়নি/আপনি সব দোষ-ত্রুটি থেকে মুক্ত হয়ে জন্মগ্রহণ করেছেন/কেমন যেন আপনার প্রত্যাশা অনুযায়ী আপনাকে সৃষ্টি করা হয়েছে।’ (আহসানুল কাসাস : ২/২৮৪)

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য