চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ

  • অনলাইন
  • মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ ১২:০৮:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ চলছে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করছে।

সদ্য গঠিত বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির নেতাদের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিতে দলের কয়েক হাজার নেতাকর্মী সকাল থেকে মাজারে জড়ো হয়েছেন। তাদের সঙ্গে সংঘর্ষ চলছে।
মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে রক্তাক্ত অবস্থায় পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান তার সঙ্গে রয়েছেন। সূত্র: বাংলানিউজ

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য