কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিপুর অনলাইন সাক্ষাৎ

  • শাহিন আহম্মেদ, (কেরানীগঞ্জ প্রতিনিধি) :
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ ০৯:৫০:০০
  • কপি লিঙ্ক

কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে জ্বালানি ও খনিজ সম্পদ  প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনলাইনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে কাতারের জ্বালানি   প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি  এর সাথে অনলাইনে সৌজন্য সভা করেছেন। 

জ্বালানি ও খনিজ সম্পদট প্রতিমন্ত্রী নসরুল হামিদ কাতারকে অন্যতম বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে বলেন, কাতারের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরো বাড়ানো যেতে পারে। জ্বালানি খাতেও সহযোগিতার আরো অনেক ক্ষেত্র আছে যা অন্বেষণ করতে পারলে উভয় দেশই লাভবান হবে। এ সময় তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে প্রদত্ত এলএনজির মূল্য পূণর্বিবেচনার অনুরোধ জানান।

কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও কাতারে মধ্যে র্দীঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতে কাতার আর বড় বিনিয়োগের আগ্রহী। কাতার এলএনজিসহ জ্বালানির অন্যান্য উপখাতে বাংলাদেশে কাজ করতে চায়।

এছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে এলএনজি'র দাম কমানোর বিষয়টির জানানো হলে প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দেন।
এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লীষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য