সৌদির উদ্দেশে আজ ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট

  • বাংলারজমিন ডেস্ক:
  • বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

সৌদি আরবের উদ্দেশে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি ৩০০১ ছেড়ে গেছে।আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ঢাকা ত্যাগ করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বুধবার রাত আড়াইটার দিকে এ হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইনামুল বারীসহ বিমান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে হজযাত্রীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার হজ ফ্লাইট বিজি-৩১০১ সকাল সোয়া ১১টায়, বিজি-৩২০১ বিকেল সোয়া ৩টায়, বিজি-৩৩০১ সন্ধ্যা সোয়া ৭টায় ও শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত সোয়া ৮টায় হাজিদের নিয়ে ছেড়ে যাবে।

মন্তব্য