এমন ঠান্ডা আবহাওয়ায় বিকালের নাশতায় চায়ের সঙ্গে গরম গরম মচমচে পাকোড়া খেতে কার না ভালো লাগবে। আর পাকোড়া যদি হয় শীতকালীন কোন সবজি দিয়েই তাহলে তো কথাই নেই। বিকেলের নাশতায় তাই ঝটপট বানিয়ে ফেলুন ফুলকপির পাকোড়া। রেসিপি দিয়েছেন তাহমিনা জামান, জেনে নিন রেসিপি-
উপকরণ
বড় সাইজের ফুল কপি- ১টি ( কুঁচি করে কেটে নিন)
ডিম- ১ টা
কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ
বেসন- ১/২ কাপ ( বেসন না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন)
মরিচ গুড়ো -১ চা চামচ
ধনিয়া গুড়ো – ১ চা চামচ
জিরা ফাকি- ১/২ চা চামচ
কাঁচা মরিচ কুঁচি- ২ টি
আদা রসুন বাটা- ১ চা চামচ
টেস্টিং সল্ট- ১ চিমটি
লবণ- স্বাদমত
পানি- প্রয়োজনমত
ভাজার জন্যে প্রয়োজন অনুযায়ী সয়াবিন তেল
প্রস্তুত প্রণালী
একটি পাত্রে প্রথমেই কুঁচি করে কেটে রাখা ফুলকপিগুলো নিয়ে এতে একে একে বেসন অথবা ময়দা, ডিম, কর্নফ্লাওয়ার, কাঁচা মরিচ কুঁচি, আদা রসুন বাটা, মরিচ গুড়ো, জিরা গুড়া, ধনিয়া গুঁড়া, টেস্টিং সল্ট, স্বাদমতো লবণ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন।
এবার মিশ্রণটিতে প্রয়োজন মত হালকা একটু পানি দিয়ে নিন। যেন মাখা মাখা হয়। খেয়াল রাখতে হবে যেন পাতলা না হয়ে যায়। তা না হলে পাকোড়া তেলে দেয়ার সময় খুলে খুলে যাবে।
মিশানো হয়ে গেলে মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিটের জন্যে এক সাইডে ঢেকে রেখে দিন।
কড়াইতে তেল গরম হতে দিন। মনে রাখবেন, চুলায় তেল দেয়ার প্রথম পর্যায় চুলার আঁচ মিডিয়াম টু হাই তে রাখবেন। তেল গরম হলে অল্প অল্প করে হাতের মুঠোয় নিয়ে তেলে ছেঁড়ে দিন।
পাকোড়া তেলে দেয়ার ঠিক আগে আগে চুলার আঁচ মিডিয়াম করে নিবেন। তা না হলে অনেক সময় বাইরের অংশ পুড়ে যায় এবং ভিতরের অংশ কাঁচাই রয়ে যায়। এতে খেতে মোটেও ভালো লাগবেনা।
আস্তে আস্তে পাকোড়াগুলো এবার ৫ থেকে ৭ মিনিট ধরে হালকা বাদামী করে ভেজে নিন।
শেষে একটি পাত্রে টিস্যু বা পেপার বিছিয়ে তাতে পাকোড়াগুলো তুলে নিন।
এবার টমেটো বা চিলি সস দিয়ে পরিবেশন করুন গরম গরম ফুলকপির পাকোড়া।




.jpg)

মন্তব্য