ইরানের সাথে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রভাবে ইসরায়েলজুড়ে হাহাকার ও রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েল এবং সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ১৯১ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন এই ব্যক্তিদের মধ্যে সৈন্য এবং সাধারণ বেসামরিক নাগরিক—উভয়ই রয়েছেন।
আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং আরও তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে, ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করেছে, গত সোমবার ইসরায়েলের ইয়েহুদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। সব মিলিয়ে ইরানের এই পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি জনজীবনে চরম আতঙ্ক বিরাজ করছে।




.jpg)

মন্তব্য