ইসরাইলের সহস্রাধিক সেনা করোনায় আক্রান্ত!

  • বিজমিন২৪ ডেস্ক:
  • রবিবার, ০৮ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

চীন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এখন এই ভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। ইসরাইলের ১,২৬২ সেনাকে কোয়ারেন্টাইনে (পৃথকীকরণ) রাখা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে তাদেরকে পৃথক করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ওই সেনাদেরকে চাকরির ডিউটিতে যাওয়ার পরিবর্তে বাড়িতে থাকতে বলা হয়েছে।

সারাবিশ্বে যখন করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে তখন ইসরাইলি সেনাবাহিনীর এই ১২শ' সেনার ব্যাপারে এমন ব্যবস্থা নেয়া হলো।

ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব সেনাকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনার বেশিরভাগই ছুটিতে অধিকৃত ভূখণ্ডের বাইরে ছিল।

এর আগে ইসরাইলের ১৮৯ সেনাকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। ইসরাইলের ২১ সেনার দেহে এ পর্যন্ত করোনা ভাইরাসের পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে।

মন্তব্য