মিন্নির জামিন আবেদন না মঞ্জুর

  • বাংলারজমির ২৪ ডেস্ক:
  • রবিবার, ২১ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

রিফাত হত্যা মামলায় ১ নম্বর সাক্ষী থেকে আসামি হওয়া আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২১ জুলাই) বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে জামিন আবেদন করেন এ মামলায় মিন্নির আইনজীবীরা।

এ মামলার প্রধান আইনজীবী ও বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রিফাত হত্যা মামলায় মিন্নি পক্ষে বিস্তারিত শুনানি হয়েছে। আদালতে আইন ও সালিশ কেন্দ্রের ৪ জন প্রতিনিধি, ব্লাস্টে পটুয়াখালী ও বরিশাল প্রতিনিধিসহ বরগুনা আদালতের ৩০ জন আইনজীবী উপস্থিত ছিলেন।

 

মন্তব্য