সদরপুর বাজারে গ্যাস সিলিন্ডারে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

  • অনলাইন
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬ ০২:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর বাজারে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলেও স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে পুরো বাজার।

শনিবার দুপুর আড়াইটার দিকে বাজারের সেড ঘর সংলগ্ন আতিয়ার হাওলাদারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয় দোকানদাররা দ্রুত বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই সদরপুর ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি।

বাজারের ব্যবসায়ীরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। স্থানীয় দোকানদার মো. ফোরকান বলেন, “আমরা সবাই মিলে বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় সদরপুর বাজার।”

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য