রাজধানীর কাঁঠালবাগান বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬টি ইউনিট

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ ১০:৪৫:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মাহফুজ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় ছোট ছোট টিনশেডের কয়েকটি ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য