রাজধানীর পল্টনে বিএনপি অফিসের পাশে ভিক্টোরি হোটেলের পঞ্চম তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে হোটেলের গ্লাস ভেঙে পড়ে আহত হয়েছেন তিন পথচারী।
এই বিষয়ে পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিকী জানান, ধারণা করা হচ্ছে ভিক্টোরি হোটেলের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আমরা এই পর্যন্ত তিন জন আহত হওযার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। আহতদের মধ্যে একজন গুরুতর, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।






মন্তব্য