চরভদ্রাসনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

  • চরভদ্রাসন  প্রতিনিধিঃ
  • বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১০:০৬:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৩ খ্রিঃ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাসেল ইসলাম নূর। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান ও জাহাঙ্গীর কবির বেপারী প্রমূখ। 

ফাইনাল খেলায় চরহরিরামপুর ইউনিয়ন একাদশ ট্রাইবেকারে চরভদ্রাসন ইউনিয়ন একাদশকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন।

 খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র হয়। দ্বিতীয়ার্ধেও গোল শূন্য ড্র হওয়ার পর ট্রাইবেকার দেওয়া হয়। এ ট্রাইবেকারে চরহরিরামপুর ইউনিয়ন একাদশ ১০-৯ গোলে চরভদ্রাসন ইউনিয়ন একাদশ ফুটবল দলকে পরাজিত করে শিরোপা জিতে নেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য