ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের হাজীডাঙ্গী ও খালাশী ডাঙ্গী গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদ তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুর সাড়ে বারোটার দিকে এই আর্থিক সহায়তা প্রধান করেন, সে সময় তিন পরিবারকে ব্যক্তিগত ভাবে বিশ হাজার করে মোট ষাট হাজার টাকা প্রদান করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী পান্নার বাড়ি হতে ভিআরআরপি প্রকল্পের আওতায় এক কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ২৮৯ টাকা ব্যয়ে বালিডাঙ্গী বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন নিক্সন চৌধুরী।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. রাসেল ইসলাম নূর, থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান আজাদ খান, মো. জাহাঙ্গীর কবীর, বদরুজ্জামান মৃধা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউছার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা, যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, যুবলীগ নেতা মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।






মন্তব্য