ফরিদপুরের সদরপুর উপজেলার সংবাদকর্মীদের প্রাণের প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী সদরপুর প্রেসক্লাব মহান স্বাধীনতা সম্মাননা স্মারকে ভূষিত হয়েছে। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষ্যে সদরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষ্যে সদরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেলের হাত থেকে সদরপুর প্রেস ক্লাবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ।






মন্তব্য