আইনজীবী সমিতির যুগ্নসাধারণ সম্পাদক হলেন ‌সিদ্ধিরগ‌ঞ্জের এড. কামাল 

  • মো. শা‌হিনূল ইসলাম, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) ;
  • শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩ ১২:০২:০০
  • কপি লিঙ্ক

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৩-২০২৪) এ বঙ্গবন্ধু সম্মিলিত আইনজীবী পরিষদের প্যানেলে যুগ্ন সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ কামাল হোসেন ৬০৬ ভোট পেয়ে  বিএনপির  জাহিদুল ইসলাম মুক্তাকে হারিয়ে জয় লাভ করেছেন।

ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নাম বিভিন্ন ভাবে আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তি বর্গ থেকে শুরু করে নানা পেশার শ্রেণির  লোকজন কামালকে অভিনন্দন জানাচ্ছেন। 

এডভোকেট মোহাম্মদ কামাল হোসেন বলেন, আ‌মি কৃতজ্ঞ যারা আমা‌কে জয় যুক্ত করেছেন। আমি আইনজীবীদের পাশে আছি থাকব। আজীবন থাক‌ব। এর আগেও আমি বেশ কয়েকবার নির্বাচিত হয়েছি। আইনজীবীরা আমাকে ভালবেসে যোগ্য মনে করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। 

উ‌ল্লেখ্য এর আগেও এডভোকেট মোহাম্মদ কামাল হোসেন দু’বারের কার্যকরি সদস্য (২০০৯-১০-১১), ক্রীড়া সম্পাদক (২০১১-১২) ও কোষাধ্যক্ষ (২০১৪-২০১৫) সালে নির্বাচিত হয়েছিলেন এবং বেশ সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য