২ হাজার পিস ইয়াবাসহ যেভাবে র‌্যাবের হাতে আটক ৩ (ভিডিও)

  • নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ২৫ আগস্ট ২০২১ ০১:০৯:০০
  • কপি লিঙ্ক

দিনাজপুরের চিরিরবন্দর থেকে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩।  এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৩ হাজার ৪৮০ টাকা, একটি মটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

দিনাজপুর ব্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গোপন তথ্যরে ভিত্তিতে মঙ্গরবার বিকালে চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী এলাকায় ১ হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুর রহমান, রুবেল হোসেন ও রায়হান হিপ্পু নামের ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

এ সময় তাদের নিকট হতে মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৪৮০ টাকা, একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন পাওয়া যায়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।  আটকের পর র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য