বোয়ালমারীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

  • আবু নাসের হুসাইন, ফরিদপুরঃ
  • শুক্রবার, ১৩ আগস্ট ২০২১ ০৫:৫২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডীবিলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে উভয়কে আটক করে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ফরিদপুর র‌্যাব ক্যাম্প।                   

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ২ জন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন চন্ডীবিলা গ্রাম এলাকায় বিক্রয়ের জন্য অবস্থান  করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন চন্ডীবিলা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মনির মাতুব্বর(২৮), পিতা- রশিদ মাতুব্বর ও মোঃ রাসেল উদ্দিন(২০), পিতা-মোঃ কবির হোসেন, উভয় সাং-রায়পুর, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুরদ্বয়কে আটক করেন । 

এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ২শ' ৩৫ (দুইশত পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি সীমকার্ডসহ ৪টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১ হাজার ৫শ' টাকা জব্দ করা হয়। 

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য