ফরিদপুরের সালথায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ মাদক ব্যবসায়ী দম্পত্তিকে আটক করেছে সালথা থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মাঝারদিয়া গ্রাম এলাকা থেকে পুলিশ তাদেরকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে। আটক দম্পত্তিরা হলো জাকির মাতুব্বর (৪৮) ও তার স্ত্রী রোজিনা বেগম (৪২)। জাকির মাতুব্বর মাঝারদিয়া গ্রামের মৃত আনোয়ার মাতুব্বরের ছেলে।
সালথা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সালথা থানা পুলিশের একটি দল উপজেলার মাঝারদিয়া গ্রামে অভিযান চালিয়ে জাকির মাতুব্বার ও তার স্ত্রী রোজিনা বেগমকে আটক করে । এ সময় উভয়ের কাছে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা, ৬০ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ। দীর্ঘদিন ধরে ওই দম্পত্তি এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।




.jpg)

মন্তব্য