উল্লাপাড়ায় সমাজসেবা অফিসার ও কাউন্সিলরসহ ৪ জন করোনায় আক্রান্ত 

  • আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ:
  • শুক্রবার, ০২ জুলাই ২০২১ ১০:০০:০০
  • কপি লিঙ্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সমাজসেবা অফিসার ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের  কাউন্সিলরসহ ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ৪ জনসহ এরা করোনায় আক্রান্ত হন।  উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এ্যানটিগেন টেস্টে ১ জন এবং সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া টেস্টে ২ জন আক্রান্ত হয় ।

এদের মধ্যে আক্রান্তরা হলেন, উল্লাপাড়া  সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব, পৌর কাউন্সিলর আজাদ হোসেন, উপজেলার বামন ঘিয়ালা গ্রামের চান মিয়া (৬০), বাগমারা গ্রামের মনিরুজ্জামান(৩৯)। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা এবং কোভিড-১৯ ফোকাল পারসন ডাঃ মো. আলামিন হোসেন জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার রিপোর্টে উল্লাপাড়ার ২ জন এবং উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এ্যানটিগেন টেস্টে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য