ফরিদপুরের সদরপুরে সর্বত্র চলছে কঠোর লকডাউন। পাশাপাশি চলছে বিভিন্ন অভিযান। উপজেলার বিভিন্ন হাট-বাজারে স্থানীয় প্রশাসনের তরফ থেকে বেঁধে দেওয়া বিধিনিষেধ কঠোরভাবে পালিত হচ্ছে।
শপিংমল, মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকায় এলাকা জনশূন্য হয়ে পড়েছে। অন্যদিকে সদরপুরের বিভিন্ন বাজারের ঔষধের দোকান, কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকলেও ক্রেতাদের তেমন দেখা মিলছেনা। এর কারন হিসেবে বৈশ্বিক করোনা সংক্রামণের ভয় এবং প্রশাসনের কঠোর নজরদারিকে দায়ী করছেন সবাই। জানা গেছে সদরপুর উপজেলার বিভিন্ন জায়গায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে ২২ জনকে ৬ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছে। তবে সচেতন মহল মনে করছেন, "চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতি বিপর্যয় মোকাবেলায় এই কঠোর লকডাউনের বিকল্প নাই।"




.jpg)

মন্তব্য