লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করায়

গোবিন্দগঞ্জে বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠানে জরিমানা 

  • গাইবান্ধা প্রতিনিধি 
  • মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ০৯:৩০:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আজ ২০ এপ্রিল ২০২১ গোবিন্দগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মার্কেট, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি ভঙ্গ করা ও নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ মোবাইল কোর্টে ৯টি মামলায় মোট ৯,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজির হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য