পুলিশ সুপার আলিমুজ্জামান ফরিদপুরে বহাল

  • ফরিদপুর, প্রতিনিধি
  • মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ০২:৩০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা এর বদলী আদেশ প্রত্যাহার করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ২৯ জুন সোমবার স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তার বদলীর আদেশ প্রত্যাহার করা হয়।

গত ১৪ মে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা কে ফরিদপুর থেকে মেহেরপুর জেলায় বদলী করা হয়েছিল। পরবর্তীতে সেই বদলীর আদেশ স্থগিত রাখা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, জননিরাপত্তা বিভাগের ১৪ মে ২০২০ তারিখের প্রজ্ঞাপনমূলে বদলীর আদেশধীন বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা পুলিশ সুপার, ফরিদপুর জেলাকে মেহেরপুর জেলা এবং জনাব এম এম মুরাদ আলী, পুলিশ সুপার মেহেরপুর জেলাকে পুলিশ সুপার, ফরিদপুর জেলা হিসাবে বদলীর আদেশের প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।

পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানের বদলীর আদেশ প্রত্যাহার হওয়ায় ফরিদপুরের সর্বস্তরের জনগন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়েছেন। একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসাবে তিনি ইতোমধ্যেই ফরিদপুরবাসীর মন জয় করে নিয়েছেন।

জনকল্যাণমুখী বিভিন্ন কাজ করে ফরিদপুরে জনবান্ধব পুলিশ সুপার হিসেবে পরিচিতি পেয়েছেন আলিমুজ্জামান। শহরের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি থাকলেও বর্তমানে সেটার পরিধি বাড়াতে কাজ করছেন তিনি। এ বিষয়ে সকল প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

ফরিদপুরের পুলিশ সুপার হিসাবে মোঃ আলিমুজ্জামান (বিপিএম-সেবা) যোগদানের পর সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানে সফল হওয়ায় ফরিদপুরবাসীর কাছে স্মরনীয় হয়ে আছেন।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য