সামাজিক দূরত্ব বজায় রাখছে না ফতুল্লা'র ব্যাংকে সেবা নিতে আসা গ্রাহকরা

গতকাল বিভিন্ন বিপণীকেন্দ্রের মতো ব্যাংকগুলোতেও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এতে সামাজিক দূরত্ব বাজায় রাখছেনা ফতুল্লা'র পাগলা বাজার শাখার সকল ব্যাংকে সেবা নিতে যাওয়া গ্রাহকরা।

তেমনি ফতুল্লা'র পাগলা বাজার ন্যাশনাল ব্যাংকে সেবা নিতে যাওয়া একজন গ্রাহক রাশেদুর রহমান মিন্টু জানান, ব্যাংকের ভিতরে সামাজিক দূরত্ব বজায় থাকলেও ব্যাংকের বাইরে সেবা নিতে যাওয়া অপেক্ষমাণ গ্রাহকদের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বাজায় থাকছেই না। 

ব্যাংক হতেও বাইরে অপেক্ষমাণ গ্রাহকদের মাঝে দূরত্ব বজায় রাখার মতো কার্যকরী কোনো ব্যবস্থা নেয়া হয়নি। করোনার মতো মহামারী দেশজুড়ে প্রতিনিয়ত সংক্রমিত হয়েই যাচ্ছে সেটা এখানে আসলে বুঝাই যাচ্ছেনা। সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছে। এইরূপ অসচেতন অবস্থা চলতে থাকলে এইসব এলাকা সংক্রমিত হতে খুব বেশি সময় নিবে বলে মনে হয়না।

এইরূপ পরিস্থিতি নিয়ন্ত্রণে গণসচেতনতার পাশাপাশি প্রশাসনের নজরদারির বাড়ানোর জরুরী বলে মনে করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য