ঠাকুরগাঁওয়ে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে কৃষক নিহত 

  • সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও :
  • বুধবার, ২২ এপ্রিল ২০২০ ১২:৩২:০০
  • কপি লিঙ্ক

ঠাকুরগাওঁয়ের পীরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল ভেঙে চাপা পড়ে প্রফুল্ল রায় (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ উপজেলার কোঠাপাড়া (হাজরাপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রফুল্ল ওই গ্রামের মৃত অধীর রামের ছেলে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম এবং ইউপি সদস্য বেলাল জানান, সকালে নিহত ওই কৃষক বাড়ির পাশে তার কলাবাগান দেখতে যায়। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তার জমির একটি ইউক্যালিপ্টাস গাছের ডাল ভেঙে পড়ে তার ওপর। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য