২১ আগস্ট গ্রেনেট হামলা হয়েছিল তারেক রহমানের নির্দেশে: কামরুল ইসলাম

  • কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
  • সোমবার, ২৮ আগস্ট ২০২৩ ১১:০৮:০০
  • কপি লিঙ্ক

এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, ২১ আগস্ট গ্রেনেট হামলায় হয়েছিল তারেক রহমানের নির্দেশে। ২১ আগস্ট দেশের প্রতিটি উপজেলায় সিরিজ বোমা হামলার চালিয়েছে। ২১ আগস্ট ১৫ আগস্ট একই সূত্রে গাঁথা। তারেকরা  এখনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দেশ নেত্রী  প্রধানমন্ত্রী উন্নয়ন তারা মেনে নিতে পারছে না। তারা উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বিএনপির নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় উদ্দেশ্য করে বলেন, আপনি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেছে। দেশের মানুষ এ কটুক্তি কোন ভাবে মেনে নিবে না। তিনি যদি এ বক্তব্য প্রত্যাখান না করে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও প্রতিরোধ গড়ে তুলবো। 

তিনি কেরানীগঞ্জ বাসীকে সতর্ক করে বলেন, বিএনপি জামায়াতে আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। আপনারা সব সময় চোখ কান খোলা রাখবেন। বাংলাদেশের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানে যা আছে সেই নিয়ম বা আইনের কোন ব্যগাদ ঘটবে না। 

তিনি ৩৬ দল বাম রাম বিরোধী দলের উদ্দেশ্য বলেন আপনারা যতই ১ দফা ৬ দফ ৭ দফাা আন্দোলনের কর্মসূচি দেন না কেন, কোন লাভ নাই। আমরাও জানি কি ভাবে জবাব দিতে হয়। রোববার ২৭ আগস্ট বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী, একটি পার্টি সেন্টারে এ আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। 

কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা হামিদা বেগম লতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি (এমপি), ঢাকা জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্যদেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শবনম জাহান শীলা এমপি। 

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা শেখ আনার কলি পুতুল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড.আনোয়ারা শাহজাহান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য শিলারা ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য