ধৈর্য ধরেন, আওয়ামী লীগ পালাবে না: সেতুমন্ত্রী

  • অনলাইন
  • বুধবার, ০২ আগস্ট ২০২৩ ০৬:০৮:০০
  • কপি লিঙ্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তার পানির ভাগ পাওয়া যাবে। গঙ্গার পানি যার নেতৃত্বে আমরা পেয়েছি, তার নেতৃত্বে তিস্তা নদীর পানিরও ভাগ আমরা পাব। ধৈর্য ধরেন, আওয়ামী লীগ পালাবে না। আমাদের শিকড় মাটির গভীরে।

আজ বুধবার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে রংপুরের কাচারি বাজার রোডে জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে তিনি এ আশ্বাস দেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। ওই দলের কোমর বেঁকে গেছে। ওই দল আর দাঁড়াতে পারবে না।

গোপলাপবাগে গরুর হাটে কোমর একবার ভেঙেছে। এবার সোহরাওয়ার্দী গিয়ে পথেই হাঁটু ভেঙে গেছে।
সেতুমন্ত্রী বলেন, আপনারা যা শুনতে চেয়েছিলেন সময় নাই। আজকে খেলা শুরু করে শেষ করতে পারবো না।

খেলো তো হবেই। খেলা হবে। মজাদার খেলা। সময় বেশি নেই। ডিসেম্বেরে ফাইনাল খেলা।
প্রস্তুত আছেন? তারা পারবে না।
বিএনপির নেতা কে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা তো ঘোষণা করে দিয়েছি, আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা। আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা।

এর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের মাধ্যমে দুপুরে মহাসমাবেশ শুরু হয়। প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য