আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসে তাহলে চলমান উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।
বুধবার (১৩ জুলাই) নোয়াখালীর সেনবাগে নেতাকর্মীদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
আলহাজ মোরশেদ আলম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য যে উন্নয়ন করেছে আর কোনো সরকার এমন উন্নয়ন করতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসে তাহলে চলমান উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে নিজ অর্থায়নে পদ্মা সেতুর মতো ব্যয়বহুল সেতু তৈরি করতে। এ ছাড়া খুব দ্রুতই কর্ণফুলী টানেল, মেট্রারেলও উদ্বোধন করা হবে।
এদিকে বুধ ও বৃহস্পতিবার নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ির কিছু অংশে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বাহার উল্যাহ বাহার, ৩নং ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কাকন, আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস রতন, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকারিয়া আল মামুনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।






মন্তব্য