মানুষের ক্রয়ক্ষমতা ৩ গুণ ও আয় বেড়েছে সাড়ে ৪ গুণ : তথ্যমন্ত্রী

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ ০৭:০৩:০০
  • কপি লিঙ্ক

বিশ্বের সব জায়গাতেই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১৩ বছরে বাংলাদেশে মানুষের ক্রয় ক্ষমতা ৩ গুণ এবং মাথাপিছু আয় বেড়েছে সাড়ে ৪ গুণ।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ড. হাছান বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আপনি যদি ভোগ্যপণ্যের দামের কথা চিন্তা করেন তাহলে ভারতে, ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে সব ভোগ্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশে সেই তুলনায় অনেক কম বেড়েছে।

আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘যদি কেউ সমাবেশ করতে গিয়ে বিশৃঙ্খলা করে, জনজীবনে বিপত্তি ঘটায়, যেগুলো বিএনপি সবসময় করে এসেছে,তখন তো পুলিশকে ব্যবস্থা নিতেই হয়। যখন তারা নিজেরা মারামারি করে সেটা ঠেকানোর জন্যও পুলিশকে ব্যবস্থা নিতে হয়।’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য