রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল মুখোমুখি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে। দুই সপ্তাহেরও বেশি সময় পর মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছে দেশ দুটির প্রতিনিধিদল।
ইউক্রেন জানিয়েছে, আজ মঙ্গলবারের আলোচনায় তাদের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি প্রসঙ্গ।
তবে যুদ্ধবিরতি অগ্রগতির আশা একেবারেই ক্ষীণ।
যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন উভয়েই রাশিয়ার উদ্দেশ্য সম্পর্কে সংশয় প্রকাশ করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞাসহ কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্বশক্তির কাছে আবেদন করেছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, 'আমরা আমাদের জনগণ, জমি কিংবা সার্বভৌমত্ব নিয়ে ব্যবসা করছি না। '
জাতীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি আরো বলেছেন, সর্বনিম্ন চাওয়া হবে মানবিক বিষয়টি এবং সর্বাধিক চাওয়া হলো যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো।
তবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম ডেনিসেঙ্কো বলেছেন, আলোচনায় কোনো অগ্রগতির ব্যাপারে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে।
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ একজন কর্মকর্তাও একই ধরনের সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, লড়াই বন্ধ করার মতো মানসিকতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দেখা যাচ্ছে না।
সূত্র : বিবিসি।




.jpg)

মন্তব্য