ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ২ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপটির বিভিন্ন অঞ্চল।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, প্রথমবার ভূ-কম্পনের পর অনেকেই বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেন, ঠি সে সময় দ্বিতীয়বার আঘাত হানে আরও একটি বড় ধরনের ভূমিকম্প।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, পশ্চিম সুমাত্রার প্রদেশের বুকিটিংগি শহর থেকে ৭০ কিলোমিটার দূরে আঘাত হানে এটি। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার পর্যন্ত।
উল্লেখ্য, ২০০৪ সালেও সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়েছিল। এতে ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি হয়, যার মধ্যে ১ লাখ ৭০ হাজার মানুষ মারা গিয়েছিলেন শুধু ইন্দোনেশিয়াতেই। সূত্র: এনডিটিভি




.jpg)

মন্তব্য