আজ বৃহস্পতিবার ফিলিস্তিনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। অথচ ফিলিস্তিনের মানুষের সকালের ঘুম ভেঙেছে বোমার শব্দে। ঈদের দিনেও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
কদিন ধরে চলমান হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৬৯ জনে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এমন আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
টুইটারে মার্কিন দার্শনিক নোয়াম চমস্কির একটি বক্তব্যের উদ্ধৃতি শেয়ার করে ইমরান খান লিখেছেন, 'আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমরা গাজার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে।'
জানা গেছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপেও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।




.jpg)

মন্তব্য