স্বামীর এসিডে ঝলসে গেল নববধূর মুখ

  • অনলাইন
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২০ ০৪:৪৩:০০
  • কপি লিঙ্ক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাণীনগর গ্রামের এক নববধূকে এসিডে ঝলসে দিয়েছে স্বামী। দগ্ধ ওই নববধূর নাম মাহবুবা বেগম (১৫)। এতে তার মুখ ঝলসে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী মুরাদ আলী (২৮) এ ঘটনা ঘটায়।

মুরাদের বাড়ি উপজেলার দেউপাড়া ইউনিয়নের কুমুরপুর গ্রামে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। মাহবুবা উপজেলার রানীনগর মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, সম্প্রতি কিশোরী মাহবুবা বেগমের সঙ্গে বিয়ে হয় ট্রাকের সহকারী চালক মুরাদ আলীর। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা দাবিতে স্ত্রী মাহবুবাকে শারিরিকভাবে নির্যাতন করে আসছিল মুরাদ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে কলহের এক পর্যায়ে মুরাদ স্ত্রীর মুখে এসিড দিয়ে ঝলসে দেয়। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে পরিবারের লোকজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করানো হয়।

ওসি খায়রুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুরাদকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য