সদরপুর সরকারি কলেজ মসজিদের বর্ধিত ভবনের কাজের শুভ সূচনা

  • মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ০১:০৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজ মসজিদের বর্ধিত ভবনের নির্মাণকাজের শুভ সূচনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুরে বিশেষ মুনাজাত ও ঢালাই কাজের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর মো. ইসমাইল হোসেন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। এছাড়াও উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক আমিরুল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিবৃন্দ।

মুসল্লীরা এ কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, মসজিদের বর্ধিত ভবন নির্মাণ সম্পন্ন হলে মুসল্লিদের নামাজ আদায়ে আরও বেশি সুবিধা সৃষ্টি হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য