টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে আশ্রয়ন প্রকল্পের পরিবার

  • নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ০৫:০৩:০০
  • কপি লিঙ্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাতে জসিম মুন্সি নামের এক কথিত ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক অসহায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার একটি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত দরিদ্র এই পরিবারের কাছ থেকে অভিযুক্ত জসিম মুন্সি প্রথমে ভয় দেখিয়ে ৩২০০ টাকা আদায় করেন। পরবর্তীতে তিনি আরও ৩০ হাজার টাকা দাবি করেন। পরিবারটি অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়।

নিজেদের নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগীরা টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পরও দীর্ঘ সময় ধরে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন তারা।

পরে পুনরায় হুমকি অব্যাহত থাকায় ভুক্তভোগী পরিবারটি গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়ে ন্যায়বিচারের আবেদন করেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য