সদরপুরে ১ কোটি ৩৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক
  • রবিবার, ০১ মার্চ ২০২৬ ০২:০৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলা-য় প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সদরপুরের আমিরাবাদ মডেল মসজিদ সংলগ্ন রহমান মৃধার ডাঙ্গীতে স্থাপিত ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে কাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়নাধীন এ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রস্তাবিত সড়কটি আকটেরচর ইউনিয়ন পরিষদের বর্ডার ধলা শিকদারের বাড়ি থেকে কাঁচিকাটা খাল সড়ক হয়ে আমিরাবাদ রহমান মৃধার ডাঙ্গী পর্যন্ত বিস্তৃত। সড়কটির মোট দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কাউছার রহমান, সাবেক সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাবিবুর রহমানসহ সদরপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, সড়কটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য