দোকানের পাশে ময়লা ফেলা নিয়ে বিরোধ: সদরপুরে বটি দিয়ে কুপিয়ে ব্যবসায়ী আহত

  • মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর বাজারে দোকানের পাশে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

সোমবার (আজ) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে হাটকৃষ্ণপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম নিখিল কর্মকার (৩০)। তিনি ওই বাজারের একজন ভূষিমালের দোকানদার। তার পিতার নাম জিতেন কর্মকার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চায়ের দোকানদার আফজাল ফকির (৩৮), পিতা আলাউদ্দিন ফকির, দোকানের পাশে ময়লা ফেলা নিয়ে নিখিল কর্মকারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে সবজি কাটা বটি দিয়ে তার মাথা ও পিঠে কুপিয়ে জখম করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নিখিল কর্মকারকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনার পর হাটকৃষ্ণপুর বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি সদরপুর থানাকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তকে আটক করা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য