সদরপুরে মাদক বিরোধী অভিযানে  আটক ৬

  • নুরুল ইসলাম, সদরপুর: 
  • শনিবার, ৩১ মে ২০২৫ ০৮:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে এক ব্যবসায়ী ও ৫ গ্রহণকারী মোট ৬ জনকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকতা নাজমুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য