সদরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ০৪:০৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত সদরপুর প্রেসক্লাবের ২০২৫-২০২৭ সেশনের ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১টায় সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভায় সদস্যদের কণ্ঠ ভোটে পূর্ণ সমর্থন পেয়ে কাজী খলিলুর রহমানকে সভাপতি ও মো. নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করা হয়।

সভায় প্রবীন সদস্য আ. মোতালেব হাওলাদার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকা (এফজেএফডির) দপ্তর সম্পাদক, সদরপুর প্রেসক্লাবের সদস্য ও নিউজ টোয়েন্টিফোরের সহ-সম্পাদক মো. কামরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সদস্য মোশাররফ হোসেন, সৈয়দ দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম নুরু, মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, মো. মামুনুর রশিদ, তোফাজ্জল হোসেন টিটু, রাকিবুল ইসলাম, কবির হোসাইন, মো. ইমারত হোসেন বাচ্চু, হুমায়ন কবির,সহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল প্রেসক্লাবের সাধারণ সভার মাধ্যমে গত কমিটি বিলুপ্ত করা হয় এবং সংখ্যাগরিষ্ট সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য