সদরপুরে ভূমিসেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • সদরপুর অফিস:
  • রবিবার, ২৮ মে ২০২৩ ০২:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে ভূমিসেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সদরপুর থানার তদন্ত ওসি আনিসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এমএ গফ্ফার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য