ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা কাপ ও আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ থেকে শুরু হওয়া এ খেলা ২২ মার্চ মঙ্গলবার ব্যপক জাঁকজমকপূর্ণ ভাবে শেষ হয়েছে।
খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে সদরপুর ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হয় কৃষ্ণপুর ইউনিয়ন। পরে বিজয়ী দলকে ৫৫ ইঞ্চি টেলিভিশন পুরষ্কার হিসাবে প্রদান করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. একলাছ আলী ফকির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস প্রমুখ।




.jpg)

মন্তব্য