ফরিদপুরে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের। চলতি মৌসুমে আবহাওয়া বেশ অনুকূলে থাকায় পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে। জেলার নয়টি উপজেলার বিভিন্ন মাঠে দোল খাচ্ছে কালো সোনার সাদা সাদা ফুল।
আর এই সাদা ফুলের কদমেই লুকিয়ে রয়েছে কৃষকের সোনালী স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের লোকমান খার ডাংগী গ্রামের আইয়ুব আলী খান, এক একর জমিতে লাল তীর কিং পিয়াজের বীজ রোপন করেছে।
সরেজমিনে দেখা গেছে, সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের লোকমান খার ডাঙ্গী গ্রামের সফল চাষী আইয়ুব আলী খান দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিবেশের মধ্যে নিজের জমিতে প্রতিবছর পেয়াজ বীজ উৎপাদন করে আসছে। গত বছর তিনি পেয়াজের বীজ রোপন করেছিল।
এ বছর তিনি এক একর জমিতে লাল তীর কিং এর উন্নত জাতের পেয়াজের বীজ উৎপাদনের দ্বারপ্রান্তে আবহাওয়া ও পরিবেশ উপকূল হলে আশা করছে এক একর জমিতে ৯/১০ মন উন্নত মানের লাল তীর কিং জাতের পিয়াজ বীজ উৎপাদনের আশা করছে।




.jpg)

মন্তব্য