সদরপুরে ইউপি সদস্যকে মারপিট টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • শনিবার, ০১ অক্টোবর ২০২২ ১২:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাইফুজ্জামান জলিল মোল্লাকে পিটিয়ে টাকা ছিনতাই করে নেয়ার অভিযোগ উঠেছে। 

স্থানীয় এলাকাবাসী আহত জলিল মোল্লা (৫০)কে সদরপুর হাসপাতালে ভর্তি করেছে। এ সময় তার মোটর সাইকেলটি ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনাটি ঘঠেছে গত মঙ্গলবার সকাল অনুমান ৭ টায় কৃষ্ণপুর চরচাঁদপুর আঞ্চলিক সড়কের চরকৃষ্ণপুর ডবলব্রীজ সংলঙ্গ এলাকায়। 

চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও পায়ে জখম পাওয়া গেছে। এ ব্যাপারে সদরপুর থানায় ৪ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করা হয়েছে। 

হাসপাতালে ভর্তি অবস্থায় ইউপি সদস্য জলিল মোল্লার সঙ্গে কথা হলে তিনি বাংলাদেশ জমিনকে জানান, সকাল অনুমান ৭টায় ঘরের টাইলস কেনার জন্য ৪ লাখ টাকা নিয়ে সদরপুর বাজারে যাওয়ার পথে চরকৃষ্ণপুর ডবলব্রীজের কুদ্দুছ মোল্লার বাড়ির নিকট পৌঁছালে অভিযুক্ত ইউসুফ বেপারীর নেতৃত্বে ৪/৫ জনের একটি দুস্কৃতিকারীর দল তার মোটরসাইকেলের গতিরোধ করে হকিষ্ট্রিক ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় তার মোটরসাইকেলও ভাংচুর করা হয়। 

তিনি আরও বলেন, আমি সদরপুর থানায় এজাহার দায়ের করেছি। 

এ ব্যাপারে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বাংলাদেশ জমিনকে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য