সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি, এক সেনাসদস্য ও ৩ সন্ত্রাসী নিহত

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারী ২০২২ ০১:০২:০০
  • কপি লিঙ্ক

বান্দরবানের রুমায় সেনাবহিনীর টহল টিমের ওপর সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য ও জেএসএস গ্রুপের তিন সন্ত্রাসী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভব্য হামলা মোকাবিলায় সেনা সদস্যদের একটি দল যখন রুমার বথিপাড়া এলাকায় যাওয়ার চেষ্টা করছিল, তখনই সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায়। এসময় সেনা সদস্যরাও পাল্টা গুলি করে।

এতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিব মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া, ঘটনাস্থল থেকে ৩ সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরেক সেনা সদস্য ফিরোজ আহত হয়েছেন বলে জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য