ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই শেখ হাসিনা সরকার বার বার দরকার। শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে, জনগণের উন্নয়ন করতে পারছি।
তিনি বলেন, আগামীতে ইউপি নির্বাচন, যে নেতা জনগণের পাশে থাকবে ও এলাকার উন্নয়ন করতে পারবে তাকেই আপনারা চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত করবেন। তিনি বলেন, ২০১৪সালে আমাকে সদরপুরের মধ্যে সর্বচ্চো ভোট দিয়ে বিজয়ী করেছেন বলেই আজ আপনাদের সড়ক পাকা করনের কাজের উদ্বোধন করতে পারছি।
তিনি গতকাল শুক্রবার সন্ধায় সদরপুরের চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদ থেকে জয়বাংলা হাট পর্যন্ত প্রায় ১কোটি ৫৭লক্ষ টাকা ব্যয়ে ২.৪ কিলোমিটার রাস্তার বিসি (কার্পেটিং) দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন কালে এ কথা বলেন। ভিত্তি প্রস্তুর শেষে চরবিষ্ণপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলামের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, মোঃ রফিকুল ইসলাম ও আব্দুল লতিফ মাস্টার প্রমুখ।
মন্তব্য