ডাঃ ইফতেখার আজাদের প্রচেষ্টায় প্রাণ ফিরে পেলো নগরকান্দা হাসপাতালের এক্সরে ও প্যাথলজি বিভাগ

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • শনিবার, ২৭ নভেম্বর ২০২১ ১২:২৩:০০
  • কপি লিঙ্ক
ফরিদপুরের নগরকান্দা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অনেকদিন আগে, এক্সরে ও প্যাথলজি বিভাগ চালু করা হয়েছিল।শুরু করার কিছুদিন পর লোকবল,আর যত্নের অভাবে বন্ধ হয়ে যায় এক্সরে ও প্যাথলজি বিভাগ। ডাঃ মোঃ ইফতেখার আজাদের প্রাণপণ চেষ্টায় পুনরায় চালু করা হয়েছে এক্সরে ও প্যাথলজি বিভাগটি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ এর স্বদিচ্ছায় এই দুটি বিভাগ চালু করা হয়েছে। এখানে আজ থেকে সরকারী ফিতে এক্সরে,ও প্যাথলজিক্যাল বিভাগের বিভিন্নরকম সেবা পেয়ে যাবেন কম খরচে। এক্সরে ও প্যাথলজিক্যাল বিভাগটি চালু রাখার জন্য লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেটেরিয়ালসের ব্যবস্থা রাখা হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ নভেম্বর) দুপুরে এক্সরে ও প্যাথলজি বিভাগের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান চুন্নু শেখ, সাংবাদিক নিজাম নকিব, মানব জমিন পত্রিকার সাংবাদিক লিয়াকত হোসেন ও এস,এম আক্কাছ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য