ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবী এলাকা থেকে ৩শ ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে গ্রেফতার করে ফরিদপুর র্যাব-৮ । গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর টিএডি মোকলেস ও এএসআই মনজু আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। উক্ত অভিযানে পূর্ব কান্দি গ্রামের শফিকুল ইসলাম ফকিরের ছেলে মোঃ সোহেল ইসলাম (২৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার উলুচামুরী গ্রামের আবুল বাশারের ছেলে মোঃ হুসাইন (২০) কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ০৭ তারিখ ১৪-১১-২০২১ইং ।






মন্তব্য