কিশোরগঞ্জে ২৯ ইউপিতে ভোটগ্রহণ চলছে

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ১১:০২:০০
  • কপি লিঙ্ক

কিশোরগঞ্জের তিন উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে করিমগঞ্জ উপজেলার ১১টি, তাড়াইল উপজেলার ৭টি ও বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন। 

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। করিমগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ভোটারদেরকে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে দেখা গেছে। প্রায় প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। র্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ টিমও সক্রিয় রয়েছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য