সদরপুরে সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

  • সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ ০১:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক মাহমুদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের সাথে মতবিনিময় করেন সাংবাদিকরা।  বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  মতবিনিময়ে উপজেলার সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন আলোচনা ও পরামর্শ করা হয়।  মতবিনিময় শেষে নবাগত নির্বাহী অফিসারকে সদরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক বৃন্দ। 


 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য