আমার নির্বাচনী এলাকায় একটি রাস্তাও কাঁচা থাকবে না: নিক্সন চৌধুরী

  • সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি :
  • মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ ০৬:৩৮:০০
  • কপি লিঙ্ক

যুবলীগের  প্রেসিডিয়াম সদস্য ওফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার জনগণের সকল আশা পুরণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনগনের সহযোগিতা ও দোয়া থাকলে সারা দেশের উন্নায়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।

তিনি সবাইকে ঐক্যবন্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

সোমবার সন্ধায় উপজেলার আকটেরচর ইউনিয়নের সলেনামা সুইজগেট থেকে নলের টেক খেজুরতলা ও আকটেরচর কালিখোলা ২টি সড়ক পরিদর্শন শেষে পথসভায় তিনি এ কথা বলেন। 

উক্ত পথসভায় তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকা ভাংগা, সদরপুর ও চরভদ্রাসনের একটি রাস্তাও পাকা করণে বাদ থাকবে না। 

এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, জেলা পরিষদের সদস্য কাজী গোলাম রব্বানী, সংরক্ষিত মহিলা আসনের সদস্য বিউটি আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও  নেতৃবৃন্দ। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য