গাইবান্ধায় ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গণপিটুনি 

  • গাইবান্ধা প্রতিনিধি:
  • বুধবার, ১৮ আগস্ট ২০২১ ১০:৪২:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধা সদর উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন।  আজ বুধবার সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের সরিষার খামার গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত মফিয়া (ডাক নাম) ৬৫ বছর বয়সের ওই ব্যক্তি একই ইউনিয়নের বাসিন্দা। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে পুলিশে দেয়া হয়।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে দাদার বাড়িতে বেড়াতে যাচ্ছিল শিশুটি। এ সময় তাকে সড়কের পাশে একটি স্কুলের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে গণপিটুনি দেয়।

সদর থানার সহকারী উপপরির্দশক (এএসআই) মো. শফিক গিয়ে ওই ব্যক্তিকে আটক করেন।

এএসআই শফিক বলেন, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়া হবে।

এছাড়াও গত বছর ওই ব্যক্তির বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সদর থানায় একটি মামলা আছে। এতদিন তিনি জামিনে ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য